,

রাহুল প্রত্যুষাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করাতেন!

pratyushaবিনোদন ডেস্ক : ‘বালিক বধু’ খ্যাত ভারতীয় অভিনেত্রী প্রত্যুষা বন্দোপাধ্যায় মৃত্যু রহস্যে নতুন তথ্য পেয়েছে পুলিশ। প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ নাকি তাকে জোর করে দেহব্যবসায় নামতে বাধ্য করেন! প্রত্যুষা মারা যাওয়ার ঠিক আগে রাহুলের সঙ্গে একটি টেলি কথোপকথন তার হাতে এসেছে। যার ভিত্তিতে এই চাঞ্চল্যকর দাবি করছেন প্রত্যুষার বাবা-মা এবং আইনজীবি নীরজ গুপ্তা।

নীরজ গুপ্তার দাবি, তিন মিনিটের ওই ফোন কলে প্রত্যুষা বলেছিলেন, “আমি এখানে এসেছিলাম অভিনয় করতে। নিজেকে বেচতে তো আসিনি। রাহুল তুমি আমাকে কোথায় এনে ফেলেছ! তোমার কোনও ধারণা নেই, আমার কতটা খারাপ লাগছে।”

নীরজ বলেছেন, এই কথোপকথন থেকেই পরিষ্কার রাহুল জোর করে প্রত্যুষাকে দেহব্যবসায় নামতে বাধ্য করেছিলেন। পরে ফোনে ‘প্রস্টিটিউশন’ শব্দটাও নায়িকা ব্যবহার করেছিলেন।

এ সব শুনে রাহুল ফোন কেটে দেন। ঠিক তার পরেই প্রত্যুষা আবার ফোন করে বলেন, “তুমি হিংসুটে। তুমি আমার বদনাম করছ। লোকে আমাকে নিয়ে খারাপ কথা বলছে। আমার বাবা-মাকেও হুমকি দিচ্ছে। সব কিছু শেষ হয়ে গেল রাহুল। আমি মরে গিয়েছি।”

এরপর রাহুল প্রত্যুষার ফ্ল্যাটে আসতে চান। কিন্তু প্রত্যুষার শেষ কথা ছিল, “তুমি এসে কী করবে? আর আধ ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে।”

নীরজের প্রশ্ন, “কে বা কারা প্রত্যুষার বাবা-মাকে হুমকি দিচ্ছিলেন তা পুলিশের তদন্ত করে বের করা উচিৎ ঠিল। কিন্তু পুলিশ তা করেনি। প্রত্যুষার হাতে যে কোনও কাজ ছিল না আমি জানতাম। আমি ওকে সাপোর্টও করতাম। আর এই ফোন কল হাতে আসার পর বোঝাই যাচ্ছে রাহুল জোর করে ওকে দেহব্যবসায় নামতে বাধ্য করেছিল।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা