,

বিপিএলেও মিরাজ ভেলকি দেখতে চান সামি

photo-1478192898স্পোর্টস ডেস্ক : তিনি ইংল্যান্ড বধের নায়ক। মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে ইংল্যান্ড ব্যাটসম্যানরা ছিলেন রীতিমতো নাকাল। বাংলাদেশ দলের এই তরুণ-তুর্কির বোলিং বোলিং কৃতিত্ব দেখে রীতিমতো অভিভূত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই মিরাজকেই নিজ দলে পেয়েছেন সামি। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার বিপিএলেও চান এই ক্যারিবীয় ক্রিকেটার।

বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে নতুন সতীর্থকে নিয়ে সামি বলেন, ‘বয়সে এখনো সে তরুণ। কিন্তু মাঠে সে পরিপক্বতার পরিচয় দিয়েছে, সেটা আমি দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। আমার বিশ্বাস বিপিএলেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই টেস্টে মিরাজ বল হাতে অসাধারণ সাফল্য পেয়েছেন। নিয়েছেন ১৯ উইকেট। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ছয় উইকেট নিয়ে চমকে দেন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসে এক উইকেট পান। আর ঢাকা টেস্টে দুই ইনিংসেই ছটি করে উইকেট রীতিমতো আলোড়ন সৃষ্টি এই তরুণ অফস্পিনার।

বিপিএলের প্রথম দিনেই মাঠে সামি-মিরাজের দল রাজশাহী কিংস।  শুক্রবার প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে