,

বিশ্বের সবচেয়ে হাস্যকর রান আউটের মালিক আমির! [ভিডিও]

amir-run-out_29596_1478182913স্পোর্টস ডেস্ক : এভাবেও রান আউট হওয়া যায়! বল সীমানার কাছে। কিন্তু ১ রান নিতে গিয়ে রান আউট হলেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির।

দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল পাকিস্তান। পাকিস্তানের স্কোর তখন ৭ উইকেটে ১৯২ রান।

ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর ডেলিভারিতে লং অনে উড়িয়ে মারেন পাকিস্তানের মোহাম্মদ আমির। অপরপ্রান্তে ছিলেন ওয়াহাব রিয়াজ।

তারা ধরেই নিয়েছিলেন বলটি ছক্কা হবে। তাই অযথা দৌড় দিয়ে কষ্ট করে কি হবে। তবে ক্রিজ ছেড়ে একেবারে আমিরের প্রান্তে চলে গিয়েছিলেন রিয়াজ।

কিন্তু নাটকীয়তার তৈরি হয় তখনই। অসাধারণ এক ফিল্ডিংয়ে বলটাকে ছক্কা হওয়ার হাত থেকে রক্ষা করেন রোস্টন চেজ। বলটি ধরে থ্রো করেন বোলার প্রান্তে দাঁড়িয়ে থাকা জেসন হোল্ডারের হাতে।

হোল্ডারের হাতে বল দেখেই ছুটতে থাকেন আমির। কিন্তু ততক্ষণে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন হোল্ডার। ৮ রান করে রান আউট হয়ে বিদায় নিতে হয় আমিরকে। বিশ্বের সবচেয়ে ‘হাস্যকর রান আউটের মালিক’  হয়ে গেলেন আমির।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LB6f_B7c81E

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা