,

সরাইলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই খোলা আকাশের নীচে পরিবার

sarail-pic-03-11-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে অগ্নিকান্ডে শাহেরা বেগমের বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে। গৃহহারা পরিবারটি এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, গত বুধবার দুপুরে দেওড়া গ্রামের মৃত কুতুব মিয়ার স্ত্রী শাহেরা বেগমের বসত ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। শাহেরার আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নিয়স্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘর ও আসবাবপত্র পূড়ে ছাঁই হয়ে যায়। সব কিছু হারিয়ে ওই পরিবারের লোকজন এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। গতকাল সকালে ওই বাড়িতে ছুটে যান নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। পরিদর্শনকালে ইউএনও’র সাথে ছিলেন দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ। ইউএনও সাথে সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ওই পরিবারের পাশে এগিয়ে আসেন সমাজ উন্নয়ন কের্ন্দের (সুক) নির্বাহী পরিচালক মোমিন হোসেন। তিনি পরিবারটিকে ১ বান্ডিল টিন প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে