,

পাকিস্তান থেকে ৮ কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে ভারত

indian_আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে মোট আট কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। বুধবার ওই আট কূটনীতিক কর্মকর্তার পরিচয় প্রকাশ করে পাকিস্তান। ভারতের দাবি, পরিচয় প্রকাশ করায় তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

ওই আট কর্মকর্তার বিরুদ্ধে অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে বিশ্বে পাকিস্তানের ইমেজ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই কর্মকর্তারা নাকি পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দিচ্ছিলেন। পাশাপাশি নিজেদের অধিকারের বাইরের বিষয়েও প্রভাব খাটানোর চেষ্টা করেছেন।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান সরকার ভারতের পাঁচ কূটনীতিককে বহিষ্কার করার কথা জানায়। গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠায় দিল্লিতে হাইকমিশনে নিযুক্ত ছয় জনকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে