,

৭ নয় ৮ নভেম্বর সমাবেশ করতে চায় বিএনপি

rizvi1

নিউজ ডেস্ক : আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একই জায়গায় বিএনপি ৮ নভেম্বর সমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

“আমরা আশা করছি, এই জনসভা সফল করার জন্য প্রশাসন যতো শিগগিরই সম্ভব অনুমতি দেবেন। আমরা বিশ্বাস করি, ৮ নভেম্বর অনুমতি দেবে, না দেওয়ার প্রশ্ন আসে না।”

এর আগে ৭ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করার ঘোষণা দিলে তা প্রতিহত করার হুমকি দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তারপরও ৭ নভেম্বর সমাবেশের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন রিজভী। তবে সিদ্ধান্ত পাল্টে বৃহস্পতিবার ৮ নভেম্বরের কথা জানালেন তিনি।

এদিকে, এই কর্মসূচি সামনে রেখে দেশজুড়ে নেতাকর্মীদের ‘হয়রানি করা হচ্ছে’ অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ‍পুলিশ হানা দিচ্ছে ও ভয়ভীতি প্রর্দশন করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা