,

রংপুর রাইডার্সের অধিনায়ক আফ্রিদি

afterস্পোর্টস ডেস্ক : দলে স্থানীয় শীর্ষ ক্রিকেটারদের অন্যতম সৌম্য সরকার আছেন, তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে রংপুর রাইডার্সের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। গতকাল স্থানীয় এক হোটেলে আয়োজিত এ ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন অনুষ্ঠানে দল মালিকরা দিয়েছেন এ ঘোষণা।

একাধিক প্রতিষ্ঠানের মালিকানায় থাকা দলটির টাইটেল স্পন্সর হয়েছে বসুন্ধরা গ্রুপ। দলে সৌম্য ছাড়াও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আছেন পেসার রুবেল হোসেন, অফ স্পিনার সোহাগ গাজী, ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অলরাউন্ডার জিয়াউর রহমানের মতো ক্রিকেটাররা।

এদিকে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের আগমনী ঘোষণা করেছে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসও। কাল সন্ধ্যায় আরেক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেছে তারা। প্রয়াত দুই ক্রিকেটার মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুকে জার্সি উৎসর্গ করেছে খুলনা টাইটানস।

এই দুই ক্রিকেটারের নাম লেখা জার্সি পরেই বিপিএল খেলবে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির হেড কোচ স্টুয়ার্ট ল’ও। বাংলাদেশ দলের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচকে এর আগে এখানে নানা ভূমিকায় দেখা গেলেও বিপিএলে তিনি এই প্রথম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা