,

নাসিরনগর তান্ডব : এক হামলাকারী গ্রেপ্তার

145222b-bariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন আহমেদ ওরফে বেলাল (৩০) উপজেলার চাপরতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙচুর ও লুটপাটের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে মহিউদ্দিনকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১০ এ। আর সহিংসতার ঘটনায় দুটি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় আড়াই হাজার। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে গঠন করা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

কমিটির অন্য ৩ সদস্যরা হচ্ছেন পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান ও ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর দপ্তর) রাজন কুমার দাশ। এই কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক দায়-দায়িত্ব নিরূপণ এবং মতামত ও সুপারিশসহ ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই কমিটি নাসিরনগরে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছে। সকাল ১১টায় কমিটির সদস্যরা প্রথমে নাসিরনগর থানায় গিয়ে মামলা ডকেট পর্যালোচনা করছেন। কমিটি ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন বলে জানান তদন্ত কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়ার এএসপি (সদর দপ্তর) রাজন কুমার দাশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা