,

অন্যের জীবন নিয়ে নাক গলানো চান না শ্রুতি হাসান

imageবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা কামাল হাসানের বড় মেয়ে ও জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সঙ্গে জড়িত সব ব্যাপারেই সরব মিডিয়ায়। নিজেকে নিয়ে যেকোনো ধরনের গুজব কিংবা গুঞ্জনের জবাবও তিনি দেন সঙ্গে সঙ্গে। তবে বাবার সাম্প্রতিক বিচ্ছেদ নিয়ে একেবারেই নিশ্চুপ তিনি। শত চেষ্টা করেই তার কাছে পৌঁছানো যাচ্ছে না। এ নিয়ে তার অবস্থানও জানা যাচ্ছে না।

শ্রুতির ম্যানেজার জানান, অন্যের ব্যক্তিগত জীবন এবং সিদ্ধান্ত নিয়ে নাক গলাতে চান না তিনি। নিজের পরিবার, বাবা-মা, বোনকে তিনি ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। পরিস্থিতি যাই হোক পরিবারের পাশেই থাকবেন তিনি।

১৩ বছর একসঙ্গে থাকার পর সম্প্রতি কামাল হাসানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন অভিনেত্রী গৌতমী। এত বছর একসঙ্গে থাকলেও গৌতমীকে বিয়ে করেননি কামাল হাসান। এ পর্যন্ত দুইবার বিয়ে করেছেন কামাল হাসান। তার দ্বিতীয় স্ত্রী সারিকাই শ্রুতির মা। ১৬ বছর সংসার করার পর ২০০৪ সালে সারিকা-কামালের সম্পর্কের অবসান ঘটে। আকশারা হাসান নামে কামাল ও সারিকার আরেকটি মেয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা