,

ভারতীয় বিমানবাহিনীর ড্রোন দিয়েই ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক :এবার ড্রোন দিয়েই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমানবাহিনী। ইসরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির ধাঁচে ড্রোন কিনতে যাচ্ছে ভারত। শত্রু ঘাঁটি নষ্ট করতে সক্ষম এই ইসরায়েলি সার্চার অ্যান্ড হেরন ড্রোন। এই ড্রোন ব্যবহার সম্পর্কে মার্কিন সেনাবাহিনীর সাহায্য নিচ্ছে ভারতীয় বিমানবাহিনী। খবর কলকাতা টুয়েন্টিফোরের।

মার্কিন প্রশাসন জানিয়েছে, কাশ্মীর সীমান্ত কিংবা ভারতের উত্তর-পূর্বাংশে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে এখনও বিমানবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি ভারত। ড্রোন ব্যবহারের মাধ্যমে সেই সুযোগ আসতে পারে। এ প্রজেক্টের নাম দেয়া হয়েছে ‘প্রজেক্ট চিতা’। ভারতীয় বিমানবাহিনী গোপনে এ প্রজেক্টটি বাস্তবায়নে কাজ করছে।

জানা গেছে, অনেক আগে থেকেই এ ধরনের ড্রোন কেনার বা তৈরি করার পরিকল্পনায় ছিল বিমানবাহিনী। বর্তমানে এ ড্রোন তৈরির জন্য হিন্দুস্থান এরনউটিকস লিমিটেডের বিশেষজ্ঞদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে বিমানবাহিনীর কর্মকর্তারা।

প্রাক্তন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আর কে শর্মা বলেন, ৩০ হাজার ফুট উচ্চতা থেকে জঙ্গি ঘাঁটি নষ্ট করতে সক্ষম এই ড্রোনগুলি। ফলে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলির উপরও হামলা চালাতে ব্যবহার করা যেতে পারে এই ড্রোনকে। খুব কম সময়ে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে