,

কাশ্মিরে অনির্দিষ্টকাল স্কুল বন্ধের নির্দেশ

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত শাসিত কাশ্মিরে দুই শতাধিক স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের পর বুধবার এ নির্দেশ দেয়া হয়।জম্মুর বেসামরিক প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সামবা, জম্মু ও কাথোয়া জেলায় সরকারি-বেসরকারি দুই শতাধিক স্কুল বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।

image-4521

যার মধ্যে রয়েছে জম্মুর ১৭৪টি এবং সামবার ৪৫টি স্কুল।১৮ সেপ্টেম্বর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখার কাছে উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত। জবাবে ২৯ সেপ্টেম্বর পাকিস্তানশাসিত কাশ্মিরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত। এরপর থেকে ওই সীমান্তে দুই দেশের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।

গত মঙ্গলবার ভোরে উভয়পক্ষের গোলাগুলিতে ১৪ জন নিহত হয়।এ ঘটনায় ভারত দাবি করেছে, ভোরে পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে চার নারী, দুই শিশুসহ আট বেসামরিক ভারতীয় নিহত হয়েছে। আর পাকিস্তান বলেছে, আগের দিন ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছে ছয় পাকিস্তানি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা