,

সোনমে শাহরুখের আপত্তি!

বিনোদন ডেস্ক : ফ্যাশন ডিভা সোনম কাপুর। সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা নীরজা।প্রেম রতন ধন পায়ো সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গেছে তাকে। অনেকদিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এ অভিনেত্রী। সালমান খানের সঙ্গে দেখা গেলেও শাহরুখ খানের বিপরীতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

shahrukh_sonam1478137961

সম্প্রতি শাহরুখের সঙ্গে তাকে সিনেমায় না দেখতে পাওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হয় সোনমকে।

এ প্রসঙ্গে সোনম বলেন, ‘মনে হয় না শাহরুখ আমার সঙ্গে অভিনয় করতে চায়। তার সঙ্গে কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছিল কিন্তু তিনি..। আমি তার সঙ্গে অভিনয় করতে চাই এবং তার সঙ্গে যোগাযোগও করেছি। কিন্তু কখনো করা হয়নি। আমার মনে হয় তিনি যখন চাইবেন তখনই তার সঙ্গে অভিনয় করতে পারব।’

এ অভিনেত্রী জানান, সিনেমায় কোন নায়িকা অভিনয় করবেন তা নায়কই নির্ধারণ করেন।

নিজের সম্পর্কে সোনমের এমন স্বীকারোক্তি নতুন কিছু নয়। এর আগেও নিজের সম্পর্কে কথা বলে আলোচনায় এসেছেন সোনম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে