,

আবার নতুন সমস্যা সম্মুখীন ঐশ্বরিয়া-রণবীর

30167-oisoryaবিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন ৪৩-এ পা দিলেন। সাবেক বিশ্ব সুন্দরীকে তার জন্মদিনে চমকে দিলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। নিতু কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যা পোস্ট করলেন তাতে করে ফের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন।

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এ ঐশ্বরিয়া আর রণবীরের অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তো আর কম পানি ঘোলা হলো না। একদিকে রয়েছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। তারই তীব্র আপত্তিতে পরপুরুষের সঙ্গে নিজ ছেলের বউয়ের দুঃসাহসী দৃশ্যগুলোকে বাদ দিতে হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। অন্য দিকে আগুনে ঘি ঢালার মানুষেরতো অভাব নেই। নয় বছরের ছোট ছেলের সঙ্গে অভিনয়েও এমনটা করতে বাধল না ঐশ্বরিয়ার তা নিয়ে তো কানাঘুষা চলছেই।

এমনই একটি স্পর্শকাতর সময়ের মধ্যেই চরম বোমাটি ফাটালেন নীতু। নিতু কাপুর প্রমাণ করে দিলেন, ঐশ্বরিয়া আর রণবীর অনেক দিন ধরেই পরস্পর পরস্পরকে বেশ পছন্দ করেন। আর এই ঘটনার সূত্রপাত রণবীরের ছোটবেলা থেকেই। নিতু কাপুর তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীর আর ঐশ্বরিয়ার একটা পুরনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে তার কথার সত্যতারও পরিচিয় দিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, ঋষি-নীতু কাপুরের বাড়ির একটা সোফায় বসে রয়েছেন ঐশ্বরিয়া। আর, তার সামনে মাটিতে বসে আছেন রণবীর। মন দিয়ে, অনুরাগী এক ভক্তের মতো তিনি নায়িকার একটা ছবি আঁকছেন। এর পরে আর কী বা বলার থাকতে পারে!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে