,

চুমু খেতে খেতে বিরক্ত রণবীর

 

বিনোদন ডেস্ক : রণবীর সিং এবং বাণী কাপুর অভিনীত সিনেমা বেফিকর। সিনেমাটির পোস্টার থেকে শুরু করে টিজার, ট্রেইলার এমনকি গানেও অসংখ্যবার চুমুর দৃশ্য দেখা গেছে।তবে সিনেমায় তাদের রোমান্স ফুটিয়ে তুলতে শুটিংয়ে চুমু খেতে খেতে নাকি বিরক্ত রণবীর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এ অভিনেতা।

befekre1478080372

শুটিংয়ে চুমুর অভিজ্ঞতা জানাতে গিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি চুমু খেতে খেতে বিরক্ত। আমার এখন চুমুর প্রতিষেধক নিতে হবে। আমি আপনাকে বলতে পারব না সিনেমায় কতবার চুমু খেয়েছি। বাণী ও আমি একটি নির্দিষ্ট সময়ের পর সেটে শিডিউল পেয়েছি। প্রথমে সে আমাকে এক পাশ থেকে চুমু খেয়েছে, তারপর আমি তাকে অন্য পাশ থেকে চুমু খেয়েছি, এরপর উপরের ঠোঁট এবং পরে নিচের ঠোঁট। এভাবেই পুনরাবৃত্তি চলতে থাকে। এমনটা করার কারণ আদি (আদিত্য চোপড়া) যেন তার পছন্দ মতো অংশ রাখতে পারেন। আমরা তাকে যতভাবে সম্ভব দেওয়ার চেষ্টা করেছি।’

রোমান্টিক ঘরানার সিনেমা বেফিকর। সিনেমার শুটিংও করা হচ্ছে ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বার্নার্ডো বারটোলুসি পরিচালিত লাস্ট টাঙ্গো ইন প্যারিস সিনেমার ভারতীয় সংস্করণ সিনেমাটি। বেফিকর সিনেমার চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৯ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে