,

বিজিবিতে নতুন ডিজি

32043নিউজ ডেস্ক : বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। বিজিবির নতুন ডিজির নাম মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল আবুল হোসেন মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’ মেজর জেনারেল আজিজ আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

এবিষয়ে জানতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজার সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে নতুন ডিজি নিয়োগের বিষয়টিতো আমাদের এখতেয়ারে নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিষয়। নতুন ডিজি যেদিন দায়িত্ব নিবেন, সেদিন আমরা দাপ্তরিক ভাবে বিষয়টা জানাতে পারবো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা