,

তাণ্ডবে দলের কারো ইন্ধন থাকলে ব্যবস্থা-উবাইদুল মুকতাদির চৌধুরী

b_baria1478080519ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় কোনো আওয়ামী লীগ নেতার ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবাইদুল মুকতাদির চৌধুরী এই মন্তব্য করেন।
বুধবার দুপুরে নাসিরনগরের ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেন তিনি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। এ জন্য যা যা করার সবই করা হবে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে যদি কোনো আওয়ামী লীগ নেতার ইন্ধনের কথা বেরিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার দিন দায়িত্বে অবহেলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের প্রত্যাহার দাবি করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টুসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঘটনার দিন একটি সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন। এ সময় চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী সমাবেশে উত্তেজনাকর বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রতিবাদ করে রসরাজের ফাঁসির দাবি করেছি। সেখানে কোনো উসকানিমূলক বক্তব্য ছিল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা