,

ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছে না চিটাগং ভাইকিংস

chibgস্পোর্টস ডেস্ক : চিটাগং ভাইকিংস গতবারের বিপিএলে আলোচিত দল। এবার তারা আরো শক্তিশালী। তারায় ভরা দল। লক্ষ্য সেই একই। শিরোপা। আসরের দ্বিতীয় দিন বরিশাল বুলসের সাথে ম্যাচ দিয়ে তাদের শুরু এবার।

ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবি- বিদেশি খেলোয়াড়দের এই কটি নাম পড়েই বুঝে নিয়েছেন এবারের চিটাগং বিদেশিতে পাকিস্তান নির্ভর নয়। এদের সাথে তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, এনামুল হক বিজয়, সাকলাইন সজীব, জহুরুল ইসলামদের মিলিয়ে ভারসাম্যের দল। শিরোপা জেতার মতোই দল। সব পরিস্থিতি সামলানোর মতো দল।

এটা কাজে লাগানোই বড় চ্যালেঞ্জ তামিমদের জন্য। ঢাকা লিগে দারুণ খেলে যাওয়া চতুরঙ্গাও আলো ছড়াতে পারেন। বোলিং বৈচিত্র বাড়ছে জুবায়ের হোসেন লিখনের মতো লেগ স্পিনার থাকায়। তাসকিন টাইমাল মিলস ও ইমরান খান জুনিয়রের পেসের সাথে অভিজ্ঞ রাজ্জাকের বাঁ হাতি স্পিন আছে। গেলবার তারা শেষে তৃতীয় হয়েছিল। এবার চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না ওপেনার ও অধিনায়ক তামিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা