,

‘এখন আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত’

mehjabeenবিনোদন ডেস্ক : সমসাময়িক অনেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় নিয়মিত হলেও এখনো ছোটপর্দাতেই নিয়মিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের এতগুলো বছরে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। কিন্তু বড়পর্দা থেকে এই সরে থাকা কেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় নিয়ে আমার কোনো তাড়াহুড়ো ছিল না।

চিত্রনায়িকা পরিচয়ের পেছনে আমি কখনো ছুটিনি। তবে হ্যাঁ, চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখি। এতদিন সেই স্বপ্ন পূরণের সুযোগ অনেক এলেও ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি ইতিবাচক ছিল না। কিন্তু এখন আমাদের চলচ্চিত্রের অবস্থা অনেক ভালো। পছন্দ মতো গল্প পেলে এখন কাজ করতে চাই। এখন আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত।’

সম্প্রতি কয়েকটি নাটকের কাজ শেষ করলেন তিনি। এরমধ্যে দুটি নাটক ভিন্ন দুটি চ্যানেলে প্রচার হয়েছে। নাটকে অভিনয় ও এখন গল্পের মানের প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নাটকে গত্বাঁধা কাজ করতে এখন চাই না। দেখা যায় একই গল্প ঘুরে ফিরে আসছে। সেগুলো থেকে একটু মৌলিক কিছু পেলেই নাটকের কাজ করছি। আর গল্পের মান খুব একটা খারাপ যে সেটা বলবো না। আসলে এখন পরিমাণ অনেক বেড়ে গেছে। তাই এরমধ্যে পছন্দ করার জায়গাটাও বেড়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা