,

কিম জং উনের স্ত্রী উধাও, রহস্য নিয়ে নানা জল্পনা !

ukkkikikউত্তর কোরিয়ার গণমাধ্যমে দেশটির শাসক কিম জং উন-কে নিয়মিত দেখা গেলেও গত ৭ মাস ধরে তার স্ত্রীকে দেখা যাচ্ছে না কোথাও। তার এই রহস্যময় অন্তর্ধান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

কেউ বলছে সে গর্ভবতী আবার কেউ বলছে ক্ষ্যাপাটে স্বামীর রোষানলেও পড়তে পারেন উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রি সোল-জু।

২০১২ সালে ফার্স্ট লেডি হিসেবে জনসমক্ষে আসা জু, কিম জং উনের ছোটো বোন কিম ইয়ো জংয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে অদৃশ্য হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ নেতার বোন হিসেবে ভাইয়ের ক্ষমতার ভিত্তি আরও মজবুত করার পেছনে আছেন তিনি।

গতবছরই উত্তর কোরিয়ার প্রপাগান্ড এবং অ্যাজিটেশন বিভাগের দায়িত্ব পান কিম জং উনের বোন কিম ইয়ো জং।

সর্বশেষ, গত ২৮ মার্চ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের একটি বাণিজ্যিক এলাকায় রি কে সফর করতে দেখা যায়।

তবে উত্তর কোরিয়ার নেতৃত্বের ওপর সজাগ দৃষ্টি রাখা জাপানি অধ্যাপক তোশিমিতসু শিগেমুরা’র মতে বেশ কয়েকটি কারণেই আড়ালে থাকতে পারেন রি। তিনি হয়তো গর্ভবতী কিংবা দু’জনের মধ্যে কোনো শীতলতাও বিরাজ করতে পারে। অথবা নিরাপত্তাজনিত কারণে কড়া প্রহরায় আছেন বলেই দেখা যাচ্ছে না তাকে।

ফার্স্ট লেডির লোকচক্ষুর আড়ালে যাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১২ সালেও এমন জল্পনা-কল্পনা শুরু হয়েছিলো রি কে ঘিরে। সেই রহস্যের কিনারা করেছিলেন অপ্রত্যাশিতভাবে কিম পরিবারের ঘনিষ্ঠ হওয়া মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান। রি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে তিনিই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন।

এদিকে, ওনহাপ নিউজ অনুসন্ধানে করে জানিয়েছে, ২০১২ তাকে বিভিন্ন অনুষ্ঠানে ১৮ বার, ২০১৩ সালে ২২ বার,  ২০১৪ সালে ১৫ বার, ২০১৫ সালে ৭ বার এবং চলতি বছর কেবল ৩ বার তাকে জনসমক্ষে দেখা যায়। যা কল্পনাতীত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে