,

সমাবেশে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

1459316069-550x335৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে উদযানে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বর সমাবেশের জন্য আমরা সোহরাওয়ার্দীনের কর্তৃপক্ষে কাছে অনুমতি চেয়েছি। আমরা প্রত্যাশা ও আশা করছি, আমাদের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং সমাবেশে কোন বাঁধা দেবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের মনোভাব হচ্ছে স্বৈরাচারি। তারা ‘সরকার’ একদলীয় শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। তবে আমরা চাই, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। মির্জা ফখরুল সরকারকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে সরে আসার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। এবং মিথ্যা মামলায় গ্রেফতার করছে। তিনি ৭ নভেস্বরের পূর্বেই বিএনপি বন্দি নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান।
এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, অ্যাডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে