,

মৃত্যুর অপেক্ষায় ৮৬ বাংলাদেশি বিদেশের কারাগারে

karagar-1-550x310

ডেস্ক রির্পোট : বিদেশের কারগারে আটকে গেছে অসংখ্য বাংলাদেশির জীবন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মৃত্যুদ-ের অপেক্ষায় আছেন ৮৬ জন বাংলাদেশি। এদের মধ্যে কেবল সৌদি আরবেই বন্দি রয়েছেন ৩০ জন। ভূক্তভোগীরা বলছেন, দূতাবাসগুলোর অবহেলার কারণে ৬-৭ বছরেও মামলা নিষ্পত্তি করতে পারছেন না।
এক বাংলাদেশিকে আঘাত ও এক কুয়েতিকে খুনের অভিযোগে গত এক বছর ধরে কাতারের জেলে আটকে রয়েছেন নোয়াখালীর আবু সুফিয়ান। কুয়েতের আদালত ও বাংলাদেশের দূতাবাসের কাছে বহুবার খুনের কারণ ব্যাখ্যা করেছেন সুফিয়ান। এছাড়া খুনের বদলে দিতে চেয়েছেন ব্লাড মানিও। কিন্তু কাতারে সর্বোচ্চ আদালত তার মৃত্যুর আদেশ বহাল রেখেছেন।
দূতাবাসগুলোর প্রবাসী কল্যাণ ডেস্ক বলছে, ব্লাড মানি হয়ে থাকে ৫ থেকে ৭ কোটি টাকা পর্যন্ত। কর্মকর্তারা বলছেন, অপরাধীদের বেশিরভাগই খুন এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় মামলায় জেতা কঠিন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে আটক রয়েছেন, কুয়েতে ৮, দুবাইয়ে ২০, দুবাইয়ে ৬, বাহরাইনে ৩, জর্ডানে ৬ লেবাননে ১, ওমানে ৩, মালোয়েশিয়াতে ২, কাতারে ৬, আর মালদ্বীপে ১ জন বাংলাদেশি। মৃত্যুদ-ের অপেক্ষায় আছে।

 
সূত্র: একাত্তর টিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা