,

মন্দিরে হামলা স্থানীয় প্রশাসনের দুর্বলতা : মানবাধিকার চেয়ারম্যান

photo-1471963690

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলায় ঘটনায় স্থানীয় প্রশাসনের দুর্বলতা দায়ী বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফেইসবুকে ছবি আপলোড হওয়ার পর উত্তেজিত পরিস্থিতিতে দুটি সংগঠনকে সভা করতে দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন, হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ ও নাগরিক কমিটির ব্যানারে আলাদা ৩টি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।
এ হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাসিরনগরের হিন্দু পাড়ার হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এনামুল হক চৌধুরী।
হামলার ঘটনায় এ নিয়ে ৪টি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
এদিকে, ঘটনার ৪দিন পরও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের দোহাই দিয়ে রোববার উপজেলা আহলে সুন্নাত ওয়ালে জামাত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ১০টি মন্দির ও শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

 

দেশ টিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে