বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশে উড়ল চীনের যুদ্ধবিমান ‘জে-২০ স্টেল্থ ফাইটার’

অবেশেষে নিজেদের নতুন স্টেল্থ ফাইটার জেটকে প্রকাশ্যে আনল চীন। গতকাল মঙ্গলবার সে দেশের বৃহত্তম এয়ার শোয়ে এই যুদ্ধবিমানটিকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হয়েছে জে-২০ নামের এই স্টেল্থ যুদ্ধবিমানটি। তবে জানা গেছে যে, জে-২০ নামের এই স্টেল্থ যুদ্ধবিমানটি যে পরিমাণ গর্জন করে আকাশে উড়েছে, তাতে আশপাশের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির অ্যালার্ম বেজে ওঠে।

china-fighter-jet-j-20

চীনের চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন অনেক দিন আগে থেকেই স্টেল্থ যুদ্ধ বিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছিল। রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে প্রতিপক্ষের আকাশসীমায় আঘাত হানতে সক্ষম ও অত্যন্ত দক্ষ যে মার্কিন স্টেল্থ যুদ্ধবিমানগুলি রয়েছে, সেই বিমানগুলির সঙ্গে পাল্লা দিতেই চীন নিজেদের দেশে স্টেল্থ যুদ্ধবিমান তৈরি শুরু করেছিল। কিন্তু এই প্রকল্পের কথা বেইজিং প্রথম দিকে কাউকেই জানতে দেয়নি। ২০১০ সালে চিনের তৈরি জে-২০ স্টেল্থ ফাইটারের ছবি সর্বপ্রথম প্রকাশ্যে আসে।

চিনা কর্তৃপক্ষ তখনও জে-২০ ফাইটার জেট সম্পর্কে কাউকে কিছুই জানাতে রাজি হয়নি। কারণ বিমানটির সক্ষমতা নিয়ে তখনও পরীক্ষা-নিরীক্ষার স্তরেই ছিল চীন। এত দিনে সেই স্তর অতিক্রান্ত বলে চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন মনে করছে। তাই চিনের দ্বির্বাষিক এয়ার শোয়ে সরকারি ভাবে স্টেল্থ ফাইটারটিকে সবার সামনে আনা হল।

দক্ষিণ চিনের ঝুহাই শহরে এ বারের চীনা এয়ার শো আয়োজিত হয়েছে। মঙ্গলবার সেই এয়ার শোয়ে দু’টি জে-২০ ফাইটার দর্শকদের সামনে ৬০ সেকেন্ড কসরৎ দেখিয়েছে। তীব্র আওয়াজ করে জে-২০ আকাশে উড়েছে বলে জানা যায়। এই আওয়াজ এতটাই তীব্র ছিল যে, এয়ার শোয়ের পার্কিং লটে রাখা গাড়িরগুলির অ্যান্টি-থেফ্ট অ্যালার্মগুলি এক সঙ্গে বেজে ওঠে।

চীনা বিশেষজ্ঞরা দাবি করছেন, এই স্টেল্থ ফাইটারের সুবাদে চিনা বিমান বাহিনী এখন মার্কিন বাহিনীর সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত। কিন্তু মার্কিন স্টেল্থ ফাইটার এফ-২২ র‌্যাপটরের সঙ্গে এই জে-২০ আসলেই তুলনা করা যায় কিনা তা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যথেষ্ট সংশয় রয়েছে।

কারণ জে-২০ উচ্চক্ষমতা সম্পন্ন রাডারকে ফাঁকি দিতে কতটা সক্ষম, তা এখনও প্রমাণিত নয়। তা ছাড়া, আকাশে ওড়ার সময়ে চিনের এই স্টেল্থ ফাইটার যে রকম গর্জন করছে, তাতে শত্রু বাহিনী ঘরে আঘাত হানার সময় নিজের অস্তিত্ব সে কতটা লুকিয়ে রাখতে সক্ষম হবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ