,

ঠোঁটে গড়াচ্ছে রক্ত, এ কী হল প্রিয়াঙ্কার!

 

বিনোদন ডেস্ক :না না, আঁতকে ওঠার কিছু নেই! নায়িকা দিব্যি আছেন, বহাল তবিয়তেই আছেন!
তাহলে এই ঠোঁটে রক্তের দাগের মানে কী? কালো জাদুর মতো পোশাকে কেন শরীর ঢেকেছেন তিনি? পিছনের ওই ডানাদুটোরই কী কারণে?
আসলে, সম্প্রতি মুক্তি পেল ‘বেওয়াচ’ ছবির একটি পোস্টার। আর কোনও অভিনেতা-অভিনেত্রী নেই ওই পোস্টারে, রয়েছেন শুধু প্রিয়াঙ্কাই। মানে, এটা প্রিয়াঙ্কা-স্পেশ্যাল ‘বেওয়াচ’ পোস্টার! সেই পোস্টারেই সাদায়-কালোয়, ঠোঁটে রক্তের ধারা আর নিটোল উরুতে রিভলবার নিয়ে ধরা দিলেন প্রিয়াঙ্কা। এক ভ্যাম্প বা রক্তচোষার বেশে!

priyanka_web

কেন না, ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা খলনায়িকা ভিক্টোরিয়া লিডসের চরিত্রে। তার উপর সদ্য ওদেশে গিয়েছে হ্যালোউইনের উৎসব। যে উৎসবে সবাই সড়ক শাসন করেন ভূতপ্রেতের বেশে। প্রিয়াঙ্কাকে তাই দেখা যাচ্ছে ‘বেওয়াচ’-এর পোস্টারে ভ্যাম্পের সাজে। এক দিকে সাদার ভাগে লেখা- ‘গো অ্যাহেড অ্যান্ড বি ব্যাড’! অন্য দিকে কালোর ভাগে লেখা- ‘বুওয়াচ’!
প্রথমটার মানে বুঝতে অসুবিধা নেই! কিন্তু, এই ‘বুওয়াচ’ কী?
Boo বলে আসলে ওদেশে সবাই ভূতের ভয় দেখায়। তাই প্রিয়াঙ্কার চরিত্র যা কি না দর্শকদেরও ভয় দেখাবে, সেটা স্পষ্ট করতেই এই ‘বুওয়াচ’-এর অবতারণা!
একটু খেয়াল করে দেখুন, ভয় কিন্তু লাগবে নায়িকাকে দেখলে!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা