,

মহম্মদ রফিকে অপমান করেছেন করণ জোহর!

 

বিনোদন ডেস্ক : তিনি কিংবদন্তি শিল্পী। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে তাঁর গানের অনুরাগী অসংখ্য। সেই মহম্মদ রফিকেই অপমান করলেন পরিচালক করণ জোহর! সম্প্রতি এমন অভিযোগই আনলেন গায়কের পুত্র শাহিদ রফি।

md-rafi_web

সদ্য মুক্তি পাওয়া ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে এসেছে মহম্মদ রফির প্রসঙ্গ। যেখানে অনুষ্কা শর্মার মুখে বসানো একটি সংলাপে বলা হয়েছে, ‘মহম্মদ রফি গাতে নেহি, রোতে হ্যায়’। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন কিংবদন্তি গায়কের পুত্র। “যিনি এই সংলাপ লিখেছেন তাঁকে বোকা ছাড়া আর কিছু বলা যায় না। রফিসাব যে কে ছিলেন তা সম্ভবত তিনি জানেন না। কী করে একজন কিংবদন্তি গায়কের সম্পর্কে কেউ এ কথা লিখতে পারেন? করণ জোহরের থেকে এটা আশা করিনি। ওঁর বাবার ছবিতেও আমার বাবা গান গেয়েছেন।”, মন্তব্য ক্ষুব্ধ শাহিদের। তিনি জানাচ্ছেন, ছবি মুক্তির পর থেকেই বহু শ্রোতা তাঁকে মেসেজ করে বিষয়টি জানাচ্ছেন। তিনি নিজে ছবিটি দেখেননি। তবে ছবির এই সংলাপ নিয়ে যে কত মানুষ অসন্তুষ্ট হয়েছেন তা তাঁর কাছে স্পষ্ট। কিন্তু এতদিন পর ছবি থেকে এ অংশ বাদ দেওয়া সম্ভব নয়। তাই শাহিদের বক্তব্য, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তবে এমন কাজের জন্য পরিচালক ক্ষমা চান এটাই এখন চাইছেন শাহিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে