,

আবারও বিপিএল উন্মাদনায় সিনা চৌহান

48495417স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে আগের আসরগুলোর মতো জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে তৃতীয় আসরে ঋত্বিক-জ্যাকুলিন মন মাতানো পারফরম্যান্সের পরও দর্শকরা মিস করেছিল সিনা চৌহানকে। টিভি পর্দায় মনোমুগ্ধকর উপস্থাপনা দিয়ে বিপিএলের প্রথম দুই আসর জমিয়েছিলেন এ ভারতীয় উপস্থাপিকা। এক আসর পরে আবার বিপিএলের সম্প্রচার সত্ত্বাধিকারী চ্যানেল নাইনের সঞ্চালক হিসেবে ফিরে আসছেন সিনা।

মনোমুগ্ধকর সাবলীল উপস্থাপনার কারণে প্রথম দুই আসরেই দারুণ জনপ্রিয় হয়েছেন সিনা। ক্রিকেট পাড়ায় সবার কাছ থেকেই দারুণ প্রশংসা পেয়েছিলেন তিনি। এমনকি তার জনপ্রিয়তার ধারাবাহিকতায় বাংলাদেশে চলচ্চিত্র করারও সুযোগ পেয়ে যান সিনা। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পঞ্চম চলচ্চিত্র পিঁপড়াবিদ্যা`য় অভিনয় করেন তিনি।

তবে দুই বছর বিরতির পর তৃতীয় আসরে সিনাকে আর ডাকেনি চ্যানেল নাইন। তার পরিবর্তে গত আসরে নেওয়া হয়েছিল আরেক ভারতীয় পামেলা ভুটুরিয়াকে। আর তার সঙ্গে ছিলেন বাংলাদেশী লাক্স সুন্দরী আমব্রিন। তবে হঠাৎ করেই ফাইনালের আগে বাদ দেওয়া হয়েছিল পামেলা ও আমব্রিনকে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল চারদিকে। তবে এ আসরে পামেলা না ফিরলেও সিনার সঙ্গে ফিরছেন আমব্রিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা