,

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল

gareth-bale-2স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের তারকা ফুটবালার গ্যারেথ বেল এখন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার। রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তি সম্পাদনের মাধ্যমে তিনি দামি ফুটবলারের খেতাব অর্জন করলেন।

জানা গেছে, নতুন এই চুক্তি অনুযায়ী গ্যারেথ বেলের বেতন হবে প্রতি সপ্তাহে ৬ লাখ পাউন্ডের সমপরিমাণ। তবে এই চুক্তির আর্থিক তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা নিশ্চিত করা হয় নি।

নতুন চুক্তির কথা প্রকাশ করে ব্রিটেনের প্রভাতী সংবাদপত্র `মেট্রো` জানিয়েছে, গ্যারেথ বেলের সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ পাউন্ড। এখান থেকে প্রায় আড়াই লাখ পাউন্ড সমপরিমাণ অর্থ তাকে আয়কর দিতে হবে – তবে কর দেবার পরও তার আয় হবে প্রতি সপ্তাহে সাড়ে ৩ লাখ পাউন্ড। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতি সপ্তাহে।

গ্যারেথ বেল এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন এবং টটেনহ্যাম হটস্পারে খেলেছেন। এছাড়া তিনি ওয়েলসের জাতীয় দলেও খেলেন। রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যে দু বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন গ্যারেথ বেল।

টটেনহ্যাম থেকে ২০১৩ সালে বেলকে রিয়াল মাদ্রিদ ৮৫ মিলিয়ন ( ৮ কোটি ৫০ লাখ) পাউন্ডের রেকর্ড দামে তাকে কিনে নেয় – যা তাকে তখন ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে।

রিয়াল মাদ্রিদের হয়ে ১৩৫টি ম্যাচ থেলে গ্যারেথ বেল ৬২টি গোল করেছেন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি