,

বিবাহবার্ষিকীর উপহার তালাক!

image_168আন্তর্জাতিক ডেস্ক : প্রথম বিবাহবার্ষিকীর আগে স্বামীর কাছে উপহার চেয়ে তালাকনামা পেয়েছিলেন বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান।

গত বছর জানুয়ারিতে বিবিসি’র সাবেক উপস্থাপক ও মডেল রেহাম খানকে বিয়ে করেছেন বলে ঘোষণা দেন ইমরান। ১০ মাসের মাথায় অক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এর আগে ১৯৯৫ সাল ব্রিটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে ২ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খান।

সোমবার জিও নিউজের এক সাংবাদিক রেহামকে আন্দোলনের মাধ্যমে ইমরান পাকিস্তানকে কী উপহার দিতে যাচ্ছেন, এমন প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, “শুধু ওই উপহার যেন না দেন, যেটা আমাকে গত বছর দিয়েছিলেন। আল্লাহ যেন সব ঠিক রাখেন। আমি মজা করে তাকে বলেছিলাম, বিবাহবার্ষিকীতে আপনি আমাকে কী উপহার দেবেন? উনি আমাকে ৩১ অক্টোবর তালাকনামা পাঠিয়ে দিয়েছেন…বিবাহবার্ষিকীর উপহার।”

“আল্লাহর কাছে প্রার্থনা করি পাকিস্তান যেন এমন কোনো উপহার না পায়।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে