,

রুশ দম্পতির বিয়ে দিল ভাল্লুক

30089নিউজ ডেস্ক : প্রথা মেনে কনের হাতে দিল স্নেহের চুম্বন। আবার বরের কাঁধে হাত রেখে ছবি তুলতেও ভুলল না ‘বেস্টম্যান’ (‌খ্রিস্টান মতে বিয়েতে বরের নিকটজনের ভূমিকা পালন করেন যিনি)‌‌। আর বিচিত্র এই বিয়েতে সাক্ষী রইলেন বরবধূর ৫০০’রও বেশি আত্মীয়, নিকটজন। বিচিত্রই বটে। কারণ এই ডেনিস এবং নেলিয়ার নামে ওই দুই তরুণ-‌তরুণীর বিয়ের বেস্টম্যানটি ছিল ১৩৩ কিলোগ্রাম ওজনের একটি ‘‌ব্রাউন বিয়ার’‌! তার নাম স্টিফেন।‌ অভিনব এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কোতে।

পেশায় পশু প্রশিক্ষক ডেনিস একটি চিড়িয়াখানায় কর্মরত। স্টিফেনের দেখভাল করেন তিনি। ডেনিস বলেছেন, ‘‌স্টিফেনের মতো লক্ষ্মী ছেলে আর হয় না। আমরা দু‌জন দু‌জনকে ভাইয়ের মতো ভালবাসি। ওর খাঁচার সামনেই আমার সঙ্গে নেলিয়ার আলাপ হয়েছিল। তিনজনে এক সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। স্টিফেনের সঙ্গে নেলিয়ারও ভালই আলাপ জমে গিয়েছে। আমি চেয়েছিলাম, আমাদের এই স্মরণীয় দিনটার সাক্ষী থাকুক স্টিফেন।’‌

এ ব্যাপারে কনে নেলিয়ারের স্বীকারোক্তি, ‘‌স্টিফেনকে আমিও ভালবাসি ঠিকই, তবে খাঁচার বাইরে ওর সঙ্গে খুব বেশি সময় কাটাইনি। তাই একটু ভয় লাগছিল।’‌ স্টিফেন অবশ্য বড়সড় কোনও দুষ্টুমি করেনি।

এ সময় কনে নেলিয়াকে আদর করতে গিয়ে চেটে দিয়েছে স্টিফেন(বিয়ার)। তাতে নষ্ট হয়েছে নেলিয়ার প্রসাধন। পাশাপাশি ডেনিসকে আচমকা জড়িয়ে ধরতে গিয়ে মাটিতে ফেলেই দিয়েছে। ফলে সামান্য আহত হয়েছেন ডেনিস। বর কনে দু‌জনেই তাতে অবশ্য একটুও রেগে যাননি। এ প্রসঙ্গে তাঁরা বলছেন, ‘‌এটুকু তো হতেই পারে।’‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে