,

জরিপে হিলারিকে প্রথমবারের মতো টপকেছেন ট্রাম্প!

trump-ahead-hilary-550x413-1মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে জাতীয়ভাবে জনমত জরিপে মে মাসের পর এই প্রথমবারের মতো হিলারির চেয়ে এক পয়েন্টে এগিয়ে গেলেন ট্রাম্প। মার্কিন সংবাদসংস্থা এবিসি নিউজ এই জরিপটি পরিচালনা করেছে। এবিসি’র মতে, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই পরিবর্তন খুবই লক্ষণীয় ব্যাপার।
এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত পূর্বের জরিপটিতে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ছিলেন ট্রাম্প। যদিও জাতীয়ভাবে পরিচালিত প্রায় সবগুলো জরিপেই ট্রাম্পের চেয়ে পরিষ্কার ব্যাবধানে এগিয়েছিলেন হিলারি। এবার সমন্বিত ফলাফলে ক্লিনটন ট্রাম্পের চেয়ে ০.৪ শতাংশ ব্যবধানে পিছিয়ে পড়েছে।
হিলারির ই-মেইল কেলেঙ্কারির ঘটনায় এফবিআইয়ের নতুন করে তদন্ত শুরু করার পর থেকে হিলারির সমর্থন কমেছে বলে মনে করে সংস্থাটি।
তবে এর আগেও ২০১২ সালে বারাক ওবামার চেয়ে মিট রমনি এক পয়েন্টে এগিয়ে ছিলেন এবং ২০০৪-এ ও জন কেরি জর্জ বুশের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন বলে এবিসি উল্লেখ করে।
দ্য ইন্ডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে