বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পানামা পেপারস: পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে কমিশন গঠন

আন্তর্জাতিক ডেস্ক :আলোচিত পানামা পেপারসে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবৈধ বিনিয়োগের ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কমিশন গঠনের এ নির্দেশ দেন প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

9b3131085ccb2f22648d0019d2a53cfb-58187e049d61f

পানামা পেপারস ফাঁসের পর নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ ও তদন্ত দাবি করে আসছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ দাবির পক্ষে বুধবার (২ নভেম্বর) ইসলামাবাদে সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এ সমাবেশে শোভাযাত্রা সহকারে সোমবার যোগ দিতে রওয়ানা দেয় খাইবার পাখতুনখাওয়া থেকে রওয়ানা দেয় দলটির কর্মীরা। পথে তাদের বাধা দিতে পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে সংঘর্ষের এক পিটিআই কর্মীর মৃত্যু হয়। সন্ধ্যায় ব্যারিকেড ভেঙে ইসলামাবাদের দিকে এগিয়ে যায় কর্মীরা। এরপর দিন মঙ্গলবার প্রধান বিচারপতি এ কমিশন গঠনের নির্দেশ দিলেন।

নওয়াজ শরিফের বিরুদ্ধে পানামাগেট কেলেঙ্কারির অভিযোগ তদন্তের জন্য সর্বোচ্চ আদালতে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি স্থগিত করার আগে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে নওয়াজের দল ও পিটিআইকে কমিশনের কাছে সংশ্লিষ্ট বিষয়ে টার্মস অব রেফারেন্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

পিটিআইয়ের আইনজীবী জানিয়েছেন, টার্মস অব রেফারেন্সে কোনও সিদ্ধান্ত উল্লেখ না করতে বলেছেন প্রধান বিচারপতি। সিদ্ধান্ত নেবে আদালত। কমিশন সরাসরি আদালতের কাছে প্রতিবেদন জমা দেবে। কমিশনের ক্ষমতা সর্বোচ্চ আদালতের সমপর্যায়ের হবে।

প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি উভয় দলকে সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভ ও সংকট থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধান বিচারপতি উল্লেখ করেন, পানামা পেপারস পুরো পাকিস্তানকে প্রভাবিত করেছে।

প্রধান বিচারপতির নেতৃত্বের ৫ সদস্যের বেঞ্চ তদন্ত কমিশন গঠনের আদেশ দেন। কমিশনে আছেন বিচারপতি আসিফ সাইদ খোসা, বিচারপতি আমির হানি মুসলিম, বিচারপতি শেখ আজমত সাইদ ও বিচারপতি ইজাজুল হাসান।

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নওয়াজ শরিফের বিরুদ্ধে তদন্তের জন্য কমিশন গঠনের নির্দেশের পর পিটিআই বুধবারের সমাবেশ স্থগিত করেছে।

উল্লেখ্য, ৩ এপ্রিল ২০১৬ দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে আলোচিত ‘পানামা পেপারস’। তবে মোস্যাক ফনসেকার পক্ষ থেকে দাবি করেছে, তারা হ্যাকিংয়ের স্বীকার হয়েছে। মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে অর্থ পাচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলের নামও উঠে আসায় নিজ দেশে চাপের মুখে পড়েন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু