,

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর গুলিবিনিময়ে ৮ ভারতীয় বেসামরিক নাগরিক ও ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একাধিক গুলি ও মর্টারশেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

4668ca4e4615f47067ab8aeb47da4e51-58188b66697f3

খবরে বলা হয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পাকিস্তানি সেনাবাহিনীর ভারি গোলা বর্ষণের ফলে সাম্বা, জম্মু, পুঁচ ও রাজৌরি জেলায় ৮জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এখানে মর্টার হামলায় দুই নারী ও ১৩ জন আহত হয়েছেন।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, রাজৌরি জেলার নেওশেরা সেক্টরে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

সাম্বা জেলার ডেপুটি কমিশনার শিতল নন্দা জানান, মঙ্গলবার জেলার রামগড় সেক্টরে মর্টার শেলে পাঁচ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। অপর এক ব্যক্তি শেল বিস্ফোরণের কারণে আতঙ্কে মারা যান। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬ জনে।

আর রাজৌরির নিয়ন্ত্রণ রেখার পাঞ্জগ্রিয়ান সীমান্তে গুলিতে আরও দুই ভারতীয় নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার শাবির আহমেদ ভাট। এখানে আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানি শেলের আঘাতে পুঁচ জেলায় তিন জন আহত হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন।

সম্প্রতি জম্মু-কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে এক সেনা ঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে সীমান্তে গুলিতে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা