,

বিপিএল -এ ভালো খেলার প্রত্যয় সৌম্যর

sarkarস্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দলের তরুণ ওপেনার সৌম্য সরকার ইংল্যান্ড সিরিজে একাদশে স্থান পাননি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের যোগ্য সঙ্গী হিসেবে যাকে দেখা হচ্ছিল সেই সৌম্য হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন। বাইশ গজে চোখ ধাঁধানো প্রাণ জুড়ানো সব শট দেখা থেকে বঞ্চিত হতে লাগল দর্শকরা। অনেকদিন ফর্মহীনতার ফলে বাদ পড়লেন ইংল্যান্ড সিরিজ থেকে।

টি-টোয়েন্টি সৌম্যের প্রিয় সংস্করণ। তাই আগামী নিউজিল্যান্ড সিরিজের আগে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে সৌম্য বেছে নিয়েছেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের অনুশীলনের পর সেই আত্মবিশ্বাস ঝড়ে পড়ল এই ড্যাশিং ওপেনারের কণ্ঠে।

সৌম্য বললেন, “সবসময় আমার লক্ষ্য ভালো খেলা। আশা করছি বিপিএল থেকেই আপনাদের চেনা সৌম্যকে আবার চেনাতে পারব।”

জানালেন, নিজের ফর্ম ফিরে পেতে তিনি মরিয়া। বিপিএল টুর্নামেন্টকে তাই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সৌম্য। খেলার ব্যাপরে তিনি খুব সিরিয়াস। আসরে অনেক ম্যাচ খেলার কারণে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজের ভুলগুলোও ধরতে পারবেন বলে মনে করেন এ ওপেনার। দর্শকদের কাছে তিনি আবার সেই চেনা রুদ্রমূর্তির সৌম্য হিসেবে ফিরতে চান। বাংলাদেশ ক্রিকেটও চায় সৌম্যর সেই রুদ্রু রুপ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা