,

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফারহান

 

বিনোদন ডেস্ক : এক যুগেরও বেশি সময় সংসার করার পর গত জানুয়ারিতে দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার এবং আধুনা ভবানী। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে ফারহানকে জড়িয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সব শেষ এ তালিকায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর।

farhan1477996988

২০০৮ সালে রক অন সিনেমা দিয়ে দর্শক প্রিয়তা পেয়েছিলেন ফারহান আখতার। চলতি বছর মুক্তি পাচ্ছে রক অন-টু। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। এ সিনেমায় অভিনয় করছেন শ্রদ্ধা। গুঞ্জন শোনা যাচ্ছিল, রক অন-টু সিনেমার সেটে ঘনিষ্ঠতা বেড়েছে ফারহান-শ্রদ্ধার। এখন নাকি তারা চুটিয়ে প্রেম করছেন।

এ প্রসঙ্গে ফারহান আখতার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এই ধরনের মানুষকে আরো বিষয়বস্তু যোগান দিতে চাই না। তারা যা ইচ্ছা লেখতে পারে। আমার জীবন যেভাবে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে।’

এর আগে ফারহান আখতারের সঙ্গে প্রেমের গুঞ্জনে কিছুটা রাগান্বিত হয়েই শ্রদ্ধা বলেছিলেন, ‘সবকিছুর একটা সীমা রয়েছে। আপনি যা খুশি তা লিখতে পারেন না। আপনাকে মানুষের অনুভূতিটাও মাথায় রাখা উচিত। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের কথাও আপনার চিন্তা করা উচিত।’

তার আগে অদিতি রাও হায়দানি এবং কালকি কোচলিনের সঙ্গেও ফারহানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা