,

এবার ইংলিশ কাউন্টিতে ইমরুল কায়েস

imrul-bg20161101021557ইংল্যান্ড বধের পরপরই সুখবরটা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

গত দুই বছর ধরে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকার উপহার হিসেবে এবার কাউন্টি জার্সি গায়ে উঠতে যাচ্ছে ইমরুলের। খবরটি নাকি জানিয়েছেন খোদ সাকিব আল হাসান।

কোনো এক মিটিংয়ে সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এই ব্যাপারে জানিয়েছেন বলে জানা গেছে। সাকিব আল হাসান বোর্ড সভাপতিকে বলেছিলেন, ‘ইমরুলের ব্যাপারে আমার কাছে ফোন এসেছে। ইংল্যান্ডের দলগুলো ওকে খেলার প্রস্তাব দিয়েছে।’

তবে এখনো দলের নাম জানা না গেলেও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় ইমরুল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কাউন্টিতে খেলার। আমার চেয়ে আমার বাবার বেশি ইচ্ছা ছিল। আমি যদি খেলতে পারি তাহলে আমার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন হবে এটি।’ইমরুলের আগে আরো তিন বাংলাদেশি ইংলিশদের মাঠ মাতিয়ে এসেছেন। সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছিলেন ওরচেস্টার শায়ারে। তামিম ইকবাল খেলেছেন নটিংহ্যামশায়ারে। আর অতি সম্প্রতি কাউন্টি খেলে এলেন সাড়াজাগানো পেসার মুস্তাফিজুর রহমান। তিনি খেলেছিলেন সাসেক্সের হয়ে।এবার ইমরুল কায়েসের ঠিকানা কোথায় হয় সেটাই দেখার বিষয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা