,

তর সইছে না স্যামির

1477979925_copyস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের সঙ্গে মাঠে নামার জন্য তর সইছে না ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামির।

আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এই আসরের মধ্য দিয়ে রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন মিরাজ। আর এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিসের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা অধিনায়ক স্যামি।

টুইটার থেকে মিরাজকে নিয়ে টুইট করে ক্যারিবীয় অলরান্ডার বলেছেন, ‘এই শিহরণ জাগানো প্রতিভার সঙ্গে মাঠে নামার তর সইছে না আমার।’

বিপিএলের চতুর্থ আসরে অংশ নিচ্ছে সাত দল। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। আগামী ০৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রাজশাহী কিংস। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিরাজ-স্যামিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা