,

৭ নভেম্বর সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : রিজভী

rizvi1নিউজ ডেস্ক : আগামী ৭ নভেম্বর ক্ষমতাসীন দলের এক নেতা বিএনপির কর্মসূচি প্রতিহত করার হুমকি দেওয়ার পরও ওইদিন সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, “গণতন্ত্র ফিরে পাবার ও স্বাধীনতা সুরক্ষার একটি মহান দিন ৭ নভেম্বর। হানিফ সাহেবেরা যতই প্রতিহত করার ঘোষণা দেন না কেন দিবসটি আমরা পালন করবই।”

ক্ষমতাসীন নেতার বক্তব্য ব্যক্তিগত দাবি করেন রিজভী বলেন, ”আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সমাবেশ সরকার করতে দেবে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে, পুলিশও তা অনুমোদন দেবে। তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে ইংগিতও পাচ্ছি।”

প্রসঙ্গত, নভেম্বরের ৭ তারিখ ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে বিএনপি। এ উপলক্ষে গত ২০ অক্টোবর এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা