,

ডিপজলের বাড়িতে ‘মাঝির প্রেম’

photo-1477994229বিনোদন ডেস্ক : গত সপ্তাহে মনোয়ার হোসেন ডিপজলের শুটিংবাড়ি ‘দিপু ভিলা’য় শুরু হয়েছে ‘মাঝির প্রেম’ ছবির শুটিং। রকিবুল আলম রকিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন বিন্দিয়া কবির, নবাগত বীরজান। ছবিটি চট্টলা ফিল্মের ব্যানারে নির্মাণ করা হচ্ছে।

পরিচালক রকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘একেবারেই গ্রামের গল্প নিয়ে নির্মাণ করেছি ছবিটি। এক অহংকারী বড়লোকের মেয়ের সঙ্গে এক মাঝির প্রেম হবে এ ছবিতে। এখানে জুটি বেঁধে কাজ করছেন বীরজান ও বিন্দিয়া। আসলে প্রেমের ছবি সব সময়ই নির্মাণ করা হয়। গ্রামের এমন বড়লোকের মেয়ের সঙ্গে গরিবের প্রেমের গল্পের ছবি অনেক হয়েছে। আবার সব ছবির প্রেমের গল্পে ভিন্নতা থাকে। আমি মনে করি, আমার গল্পটা একেবারেই নতুন ধরনের মনে হবে দর্শকদের কাছে।’

রকিব আরো বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। যাঁরা শহরে থাকেন, তাঁরাও কোনো না কোনো গ্রাম থেকেই এসেছেন। সবাই গ্রামের পরিবেশ ভালোবাসেন। একটু বেশি অবসর পেলে গ্রামে যেতে চান। সপ্তাহের ছুটির দিনে আশপাশের গ্রামে যেতে চান ঘুরতে। গ্রামের পরিবেশের ছবি দর্শক এখনো অনেক বেশি পছন্দ করেন। আমার এই ছবির গল্পটা অনেক আধুনিক। শুটিং করছি, যা ক্যামেরায় ধারণ করতে চেয়েছিলাম, তা করতে পারছি। আমি বিশ্বাস করি, দর্শক আমাদের ছবি পছন্দ করবেন।’

এ ছবিতে মুক্তা নামে আরেক নতুন নায়িকার অভিষেক হচ্ছে। ছবির আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন এস আই ফারুক। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবির সিকোয়েন্সের কাজ শেষ হবে বলে জানান পরিচালক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা