,

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ৫ বিদেশি

cumilla-120161031133138বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন পাঁচ বিদেশি ক্রিকেটার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে মাঠ মাতাতে গত আসরের টুর্নামেন্ট সেরা আসহার জাইদি, ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, রশিদ খান দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ঢাকায় পৌঁছেই বিকেএসপিতে দলের সঙ্গে অনুশীলন করেছেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় মারলন স্যামুয়েলস, পাকিস্তানি ব্যাটসম্যান খালিদ লতিফ এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।

cumilla

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যোগ দিয়ে গত আসেরর টুর্নামেন্ট সেরা আসহার জাইদি বলেন, ‘ভিক্টোরিয়ান্সের হয়ে আবারো মাঠে নামবো, এটা আমার জন্য আনন্দের। গত আসরের অভিজ্ঞতা ছিল দারুণ। আমি এবারো দলের জয়ের লক্ষ্যে মাঠে নামবো। ব্যক্তিগত অর্জন থেকে দলের জয়টা জরুরি। এবারের দলটা ভালো হয়েছে। শিরোপা ধরে রাখতে হবে, এটার কোনো বিকল্প নেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াই সবার মধ্যে প্রত্যাশাটা বেশি। এখানে খেলাটা আমি উপভোগ করি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা