বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে সব ধরনের পর্ন সাইট নিষিদ্ধ, প্রবেশে প্রকাশ্য অনুমতি লাগবে!

110851all_porn_sites_toআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের আইনপ্রণেতারা নতুন একটি আইনের বিলে স্বাক্ষর করেছেন। এটি বাস্তবায়িত হলে দেশটিতে সব ধরনের পর্ন সাইট বন্ধ করে দেওয়া হবে। তবে কেউ চাইলে প্রকাশ্য অনুমতি নিয়ে পর্ন সাইটগুলোতে প্রবেশ করতে পারবেন।

ইসরাইলের আইন প্রণয়ন সংক্রান্ত মিনিস্ট্রিয়াল কমিটি সর্বসম্মতিক্রমে বিলটির অনুমোদন দিয়েছে। এই আইনের ফলে দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবেই প্রাপ্তবয়স্কদের সাইটগুলো বন্ধ রাখতে হবে। নতুন এই আইনের সমর্থকরা দাবি করেছেন এর মাধ্যমে তরুণদেরকে অনলাইনে বিকৃত যৌনতা উপভোগ থেকে বিরত রাখা সম্ভব হবে।

নতুন এই আইনের ফলে কেউ যদি অনলাইনে পর্ন ছবি দেখতে চায় তাহলে তাদেরকে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে অনুমতি নিতে হবে। এই অনুমতি নিতে হবে লিখিত ভাবে, ফোন করে বা তাদের ওয়েবসাইটের সংস্পর্শে এসে।

বিলটি অনুমোদন পাওয়ার মানে হলো এটি এবার দেশটির আইনসভা নেসেটে উপস্থাপন করা হবে। সেখানে পাশ হলে বিলটি আইনে রুপান্তরিত হবে।

তবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলো এই নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের আশঙ্কা এই আইনের ব্যবহার করে নারীদের স্তন ক্যান্সার বিষয়ক সাইটগুলোও ব্লক করে দেওয়া হতে পারে। কম্পানিগুলো আরো বলে যে, পর্ন সাইটে ঢুকতে লোককে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কম্পানিগুলোর পূর্বানুমতি নিতে বাধ্য করা হলে লোকের ব্যক্তিগত গোপনীয়তার আইনী অধিকারও লঙ্ঘিত হবে।

বিলটির সমর্থকরা বলছেন এই আইনের ফলে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে।

তারা তাদের এই আইন প্রণয়নের পেছনে যুক্তি হিসেবে যুক্তরাজ্যের উদাহরণ দেন। যুক্তরাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু পর্ণ ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন প্রণয়ন করা হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

‘চাপের মুখে আমার খেলোয়াড়রা সেরাটা দেয়’, পিছিয়ে থেকেও জয়ের পর স্কালোনি

‘মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড়’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড, দ্রুত পরিবর্তন জরুরি

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের

স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় বাড়লো কারাদণ্ডের মেয়াদ

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার