,

আত্মসমর্পণ করো, নইলে মরো: আইএসকে আবাদি

আন্তর্জাতিক ডেস্ক :মসুলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এসময় তার পরণে ছিল সামরিক পোশাক।হায়দার আল-আবাদি বলেন, ‘তাদের (আইএস) সামনে আর কোনো পথ নেই। তাদেরকে হয় আত্মসমর্পণ করতে হবে; নইলে মরতে হবে।

image-4244
এদিকে সোমবার আইএস নিয়ন্ত্রিত মসুল নগরীতে ঢুকে পড়েছে ইরাকের সেনাবাহিনী। ২০১৪ সালের জুনে আইএস নগরীটি দখল করার পর এবারই প্রথম সেখানে সেনাবাহিনী প্রবেশ করতে সক্ষম হলো।

ইরাকের শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেল উয়িসাম আরাজি জানান, সৈন্যরা মসুল শহরের পূর্ব দিক দিয়ে আল-কারামা এলাকায় ঢুকে পড়েছে। সেখানে আইএস জঙ্গিদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে।

মসুলের পূর্ব অংশ দিয়ে ঢুকে পড়া সন্ত্রাস বিরোধী বাহিনীর ভিডিও চিত্র প্রকাশ করেছে ইরাকি সেনাবাহিনী। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মহাসড়ক দিয়ে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নগরীতে প্রবেশ করছে।

সোমবার আবাদি মসুল অভিযানের ফ্রন্টলাইন পরিদর্শন করেন। তিনি বলেন, মসুল থেকে যাতে আইএস জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সেনাবাহিনী সে ব্যবস্থা নিচ্ছে। তিনি উগ্র জঙ্গিদের আত্মসমর্পণ অথবা মৃত্যুর যেকোনো একটি পথ বেছে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সাপের মাথা কেটে ফেলব।’

গত ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মসুল উদ্ধার অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। শুরুতে সরকারি সেনারা নগরী থেকে বেশ কিছু দূরে অবস্থান করছিল। গত তিন সপ্তাহে তারা আশপাশের ছোট শহর ও গ্রামগুলি জঙ্গিমুক্ত করে। এবার মূল শহরে সেনাবাহিনীর ঢুকে পড়ার ঘটনা মসুল মুক্ত করার অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে