বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীরের বেশে মায়ের কোলে মেহেদী

mehedi_with_motherস্পোর্টস রিপোর্টার : মেহেদী হাসান মিরাজ নামটা খুলনার কাছে নতুন নয়। নতুন তারকাও নন তিনি। ১২ বছর বয়স থেকে বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের জার্সি পরেন। ১৪ তে কিশোর তারকার প্রথম স্বীকৃতি। আর এই বছরের শুরুতে তো বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পর তারকাখ্যাতিটা বেড়েছিল। কিন্তু কিছুদিন আগে বাড়ি থেকে ঢাকায় গিয়েছিলেন ঘরের তারকা হিসেবেই। কিন্তু সোমবার বাড়ি ফিরলেন দেশের নায়ক হয়ে। জাতীয় বীর হয়ে। ফিরলেন মমতাময়ী মায়ের বুকে। আরেকটু বাড়িয়ে বললে ফিরলেন আসলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়ের মহানায়ক হিসেবে।

খুলনার খালিশপুরের বিআইডিসি সড়কের দক্ষিণ কাশিপুর এলাকায় মেহেদীদের বাস। ওটাকে শিল্প এলাকা বলা হয়। বরিশালে জন্ম। কিন্তু ১৬ বছর ধরে খুলনায় বসবাস। বাবা জালাল হোসেন। পেশায় ছিলেন ড্রাইভার। মা মিনারা বেগম গৃহিণী। ৩ বছরের আদরের ছোট বোন রুমানা আক্তার। ওই কাশিপুরে সাধারণ একটি দো চালা ঘরে মেহেদীদের বসবাস। যেখানে রবিবার বিকেল থেকে চলছে ঈদ আনন্দ!

ঈদ মানে তো খুশি। সেই খুশি মেহেদীর বাড়ি ও তার এলাকা থেকে মিলিয়ে যেতে সময় লাগবে। ১৯ বছরের ছেলেটি ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ১২৯ বছরের রেকর্ড ভেঙেছেন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংলিশদের দ্বিতীয় ইনিংস ১৬৪ রান গুঁড়িয়ে দেওয়ার পথে নিয়েছেন ৬ উইকেট। ১০৮ রানের ঐতিহাসিক জয়ের ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যাচে ১২ উইকেট নিয়ে। সিরিজের সেরাও তিনি। দুই ম্যাচের সিরিজটা তার কীর্তিতে ১-১ এ ড্র। আন্তর্জাতিক অভিষেকেই যে এমন কীর্তির আর রেকর্ডের মেলা সাজিয়ে বসে সেই মেহেদী তো মহানায়কই!

তো খুলনার ছেলেটি সোমবার বাড়ি ফিরে দেখলেন তারই কীর্তিতে পুরো বদলে যাওয়া এলাকাকে। সেখানে তার অপেক্ষায় মানুষ আর মানুষ। এলাকায় ফিরতেই তাকে কাঁধে নিয়ে উন্মাতাল আনন্দ। আনন্দ মিছিল। রবিবার থেকেই তাদের ছোট্ট বাড়ির আঙিনায় বড় বড় মানুষের ঢল। সেই ঢল থামে না। পরিবার ক্লান্তির মাঝেও হাসিমুখে সবাইকে বরণ করেন। আর মেহেদীকে পেয়েই মায়ের বুকটা ভরে ওঠে পুরোপুরি। আনন্দাশ্রু তো মা-বোন-বাবার চোখ থেকে মেহেদীর চোখেও। বীর ছেলে তখন তো আর বিশাল হয়ে ওঠা কেউ না! ও যে সেই ছোট্টোখাট্টো ছেলেমানুষ মিরাজ। এটাই তো তার ডাকনাম। ওটাই ঘরের নাম। ওটাই আদরের ডাক। মিরাজের আগমনে ঘর-বাড়ি-এলাকা আলোকিত হয়ে ওঠে।

মেহেদীর আন্তর্জাতিক উত্থানের সাথে মুস্তাফিজুর রহমানের অনেক মিল। গত বছর অভিষেক ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ২ ম্যাচে ৫ উইকেট। ২ ম্যাচে সেরা খেলোয়াড়। ভারতকে ২-১ এ হারানো সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। সেই মুস্তাফিজ ইনজুরির কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়ায়। সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে তার সাথেও দেখা হয় মেহেদীর। মেহেদীর কাঁধে তখন ব্যাগ। বাড়ি ফেরার প্রস্তুতি। দুজন এক সাথে খেলেছেন বয়সভিত্তিক আসরে। ক’দিন পর বাংলাদেশের দুই বিস্ময় জাতীয় দলেও খেলবেন এক সাথে। বাড়ি ফেরার আগে মুস্তাফিজের কাছ থেকে নিশ্চয়ই এই স্টারডমের চাপের ব্যাপারে কিছু টিপস নিয়ে ফিরেছেন মেহেদী!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ