,

সেই হাসনাত করিমের বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জিম্মি অবস্থায় উদ্ধার হওয়া হাসনাত করিমের বাবা রেজাউল করিম মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক হওয়ার পর গত কয়েকদিন ধরে তিনি অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসনাত করিমের স্ত্রী শারমীনা করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

image-4233

উল্লেখ্য, জিম্মি অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসনাত করিমকে গুলশান হামলা মামলায় প্রথমে ৫৪ ধারায় ও পরে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়। হাসনাত বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। স্ত্রী শারমীনা করিম ও দুই সন্তানকে নিয়ে তিনি ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে মেয়ের জন্মদিন পালন করতে গিয়েছিলেন বলে দাবি করে আসছিলেন। হাসনাতকে আটকের পর থেকেই তার বাবা রেজাউল করিমও আলোচনায় আসেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি নিজের ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে আসছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা