,

ভাতা পাচ্ছেন ৫৩ লাখ অনগ্রসর মানুষ

নিজস্ব প্রতিবেদক : সরকার বয়স্ক, দুস্থ, অসচ্ছল, অক্ষম ও দেশের অন্যান্য শ্রেণীর লোকদের সহায়তায় প্রায় ৫৩ লাখ পিছিয়ে পড়া লোককে ভাতা কর্মসূচির আওতায় এনেছে।সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান সোমবার বলেন, সারাদেশের বয়স্ক, দুস্থ, অসচ্ছল, অক্ষম, চা বাগান শ্রমিক ও অন্যান্য শ্রেণীর লোকেরা এই ভাতা পাচ্ছে।তিনি বলেন, দেশে অসচ্ছল ও অক্ষম লোকদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য দেশের এই ভাতাপ্রাপ্ত লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই কর্মসূচিও বিস্তৃত হচ্ছে।

image-4220

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে এবং অতিদারিদ্র্য লোকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গোটা দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশের ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সের মোট ৩১ লাখ ৫০ হাজার লোক ৫শ’ টাকা করে বয়স্ক ভাতা পাচ্ছে। ১১ লাখ ৫০ হাজার দুস্থ নারী ৫শ’ টাকা করে ভাতা পাচ্ছে এবং সাত লাখ ৫০ হাজার অসচ্ছল-অক্ষম লোকও প্রত্যেকে ৬শ’ টাকা করে ভাতা পাচ্ছে।
এছাড়া সরকারি সমাজের অবহেলিত লোকদের বিশেষ করে চা বাগান শ্রমিক, হিজড়া, দলিত ও জিপসি সম্প্রদায়ের লোকদের জীবনযাত্রা ও জীবনমানের উন্নয়নেও নানা কর্মসূচি পরিচালনা করছে।

সারাদেশে সরকারিভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত নারী ভাতা, পঙ্গ ভাতা, দুস্থ নারী ভাতা, দরিদ্র গর্ভবতী নারী ভাতা, আর্থিক অক্ষম মুক্তিযোদ্ধা ভাতা, ভতুর্কিতে খোলাবাজার বিক্রয়, ভিজিডি, ভিডিএফ, টিআর, কাজের বিনিময়ে খাদ্য ও প্রোগ্রাম ফর ফ্রেন্ডলি ফুড কর্মসূচি চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা