,

জেএসসি-জেডিসি পরীক্ষা আজ থেকে শুরু

1নিউজ ডেস্ক : চব্বিশ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে।

বিশৃঙ্খলা এড়াতে এবার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ পরীক্ষায় এবার মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ১ লাখ ৬৪ হাজার ২৯ জন।

সারাদেশে জেএসসিতে ১৯ হাজার ৭০৬ ও জেডিসিতে ৯ হাজার ৫৫টিসহ মোট ২৮ হাজার ৭৬১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথাক্রমে ২ হাজার ২ ও ৭৩২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে ৬৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

জেএসসিতে প্রথম দিন বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা শেষে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা