,

আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট

untitledআন্তর্জাতিক ডেস্ক : সাবেক সেনাপ্রধান মাইকেল আউনকে লেবাননের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সেদেশের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট পদের আড়াই বছরের শূন্যতার অবসান ঘটলো।

৮১ বছর বয়সী আউন ৮৩ জন সংসদ সদস্যের সমর্থন লাভ করেন। অবশ্য প্রেসিডেন্ট পদে জয়লাভ করতে তার প্রয়োজন ছিলো ৬৫টি ভোট।

লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন দেশটির সংখ্যালঘু ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায় থেকে। ২০১৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাইকেল সুলায়মানের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পদটি ফাঁকা ছিলো।

এরপর ৪৫টি অধিবেশনেও পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? সে ব্যাপারে একমত হতে পারেনি ১২৮ সদস্যের পার্লামেন্ট।

তবে লেবাননের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি মাউকেল আউনকে সমর্থনের ঘোষণা দিলে পরিস্থিতির পরিবর্তন হয়। সাদ হারিরির সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা কেটে যায় আউনের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা