,

৭ নভেম্বর কর্মসূচি পালনের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে : হানিফ

hanifনিউজ ডেস্ক : বিপ্লবের নামে ৭ নভেম্বর কোনো কর্মসূচি পালনের চেষ্টা করা করা হলে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি তা কঠোর হস্তে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে জেলহত্যা দিবসের কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।

হানিফ বলেন, সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ১২শ’ সৈন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, বিপ্লবের নামে ৭ নভেম্বর কোনো কর্মসূচি পালনের চেষ্টা করা করা হলে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি তা কঠোর হস্তে প্রতিহত করবে। ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সমর্থন করে কর্মসূচি নিলে সেটিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, আসলামুল হক আসলাম, শেখ বজলুর রহমান বজলু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা