,

ভর্তি পরীক্ষা: তিন শিক্ষার্থীর ডিজিটাল জালিয়াতি

chittagong_universityচবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (সি-ইউনিট) শেষ দিনের ভর্তি পরীক্ষায় আজ সোমবার জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।

আটককৃতদের তিন জন হলেন-ওম্মে সালমা কবির ঝুম্পা(১৮), নাহিদ ফারজানা (১৮), সানজিদা নূর রিমি (১৯)। তাদের মধ্যে প্রথম দুইজনের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ও আরেক জনের বাড়ি একই জেলার গোলদিঘির পাড়।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (সি-ইউনিট) শেষ দিনের ভর্তি পরীক্ষায় ওম্মে সালমা কবির ঝুম্পা ও নাহিদ ফারজানা দুই বন্ধবী মিলে ডিজিটাল উপায়ে একে ওপরের ভর্তি পরীক্ষায় সাহায্য করার সময় ঝুম্পাকে ব্যাবসায় প্রশাসনের ১২০ নম্বর কক্ষ থেকে এবং নাহিদকে ওই অনুষদের ১২৩ নম্বর কক্ষ থেকে কর্তব্যরত পরীক্ষা পরিদর্শক তাদের আটক করে। এসময় তাদের থেকে দুটি নোকিয়া হেন্ডসেট, হেডফোন জব্দ করা হয়। তারা একে অন্যের সাথে মোবইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে পরীক্ষা দিচ্ছিলো। এদের মধ্যে নাহিদ জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় (এফ-২) ৫ম স্থান অধিকার করেছে বলে জানা যায়। অন্যদিকে সানজিদা নূর রিমিকে প্রশ্নপত্রের সেট পরিবর্তনের সময় একই অনুষদের ৪৩৫ নম্বর কক্ষ থেকে আটক করে পরীক্ষা পরিদর্শক। তারা তিন জনই পরীক্ষা পরিদর্শকের চোখ ফাঁকি দেওয়ার জন্য হিজাব ব্যবহার করেছিল।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষায় জাতিয়াতির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের পর তাদেরকে হাটহাজারি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে