,

মেডিকেলে ভর্তির আবেদন জমা ১২ থেকে ২৬ নভেম্বর

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির আবেদন জমা দেয়া যাবে।সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

image-4185

চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধা তালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা