,

জয়ার ‘পুত্র’ দেখবেন তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি বর্তমানে কলকাতার সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

joya11477915900
জয়া অভিনীত পরবর্তী সিনেমা ‘পুত্র’। শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। আগামীকাল ১ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ‘স্টার সিনেপ্লেক্সে’ অনুষ্ঠিত হবে ‘পুত্র’ সিনেমাটির প্রিমিয়ার শো।

এ প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ সময় তিনি সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ সিনেমাটি দেখবেন বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে ‘পুত্র’ সিনেমাটি নির্মিত হয়েছে। প্রিমিয়ার শোতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।

অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। এ প্রসঙ্গে পরিচালক সাইফুল ইসলাম মান্নু বলেন, “‘পুত্র’ সিনেমাটি বিশেষ শিশুদের নিয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমাটির শুটিংয়ের আগে অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমি পড়াশোনাও করেছি। সিনেমাটির কাজও ভালো হয়েছে। আশা করছি সব শ্রেনীর দর্শকদের ভালো লাগবে।”

জয়া ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আজিজুল হাকিম, সেঁউতি, ডলি জহুর প্রমূখ। এতে জয়াকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে